ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ
মিরপুর টেস্টের প্রথম ইনিংস শেষে লিড পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ব্যাটারদের ব্যর্থতায় সেই লিড বড় করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। এতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
মাত্র ১৭০ রানের টার্গেট দিয়ে বড় কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জন ক্যাম্পবেল। দুজনেই বেশ সাবলীলভাবে ব্যাট করতে থাকেন।
টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে ১১২ রানের জুটি গড়েন এই দুই ওপেনার। ৪৯ রান করে সাজঘরে ফিরে যান ক্যাম্পবেল। এরপর দ্রুতই আউট হন তেগনারায়ন চন্দ্রপল।
এরপর ক্রিজে আসা কেভম হজকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে দলের জয় নিশ্চত করেন কিং। হজ ৩১ ও কিং ৮১ রানে অপরাজিত থাকেন। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করার পর ২৭ রানের লিড পায়। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলীয় ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।
এরপর নাঈম ও জাকের আলী মিলে প্রতিরোধ গড়েন। দুজনেই ১৮ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষে করেন। শনিবার (৩১ অক্টোবর) চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি জাকের। ২২ রান করেই সাজঘরে ফিরে যান তিনি।
তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন নাঈম। আউট হওয়ার আগে ৯১ বলে ৫২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: