সিলেটে যেসব এলাকায় রবিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটে যেসব এলাকায় রবিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রথম সিলেট প্রতিবেদন

০১/১১/২০২৬ ১০:৫২:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং এলাকায় রোববার (১ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আসামপাড়া থেকে জাফলং পর্যন্ত সড়ক উন্নয়নকাজের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি জাফলং ফিডারের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সড়ক উন্নয়নকাজ শেষ হলে বিকেল ৪টার আগেও যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad