ছাতকের গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন এমপি মিলন
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব নির্মূল এবং সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের প্রশাসক প্রণবলাল দাসের আয়োজনে এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন। তারা দুজনেই স্বতঃস্ফূর্তভাবে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযানের মূল লক্ষ্য ছিল—ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, অ্যাড. আব্দুল কাহার, ফয়জুর রহমান; গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, খুরমা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, আব্দুল হাই, আশরাফুল হক এনাম, আমিন উদ্দিন, মুহিবুর রহমান, দিল হোসেন, শাহ জাহান চৌধুরী আব্দুল্লাহ, মোহাম্মদ শাহজাহান, সৈয়দ মিজানুর রহমান, আব্দুল বাসিত, ইমাদ উদ্দিন, জুয়েল মেম্বার; উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ তাহিদ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান মুহিব, শিবলী সাদিক শিবলু, লায়েক আহমদ, ফয়ছল আহমদ, সেলিম আহমেদ মুন্না, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম; জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাহা উদ্দিন শাহী, ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ফয়ছলসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠন, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং কৃষক দল, শ্রমিক দল ও জাসাসের নেতাকর্মীরা।
সুজন তালুকদার -রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: