বিশ্বনাথে নিষিদ্ধ পিরানহা মাছের অবাধ বিক্রি

বিশ্বনাথে নিষিদ্ধ পিরানহা মাছের অবাধ বিক্রি

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২১/০৯/২০২৬ ১২:০১:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘পিরানহা’ মাছটি দেশীয় মাছের জন্য হুমকি স্বপরূপ। ক্ষতিকারক মানবদেহের জন্যও। তাই নিষিদ্ধ এ মাছের চাষ, মজুদ আর বেচাকেনা। তবুও সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে হিংস্র স্বভাবের নিষিদ্ধ এ মাছ।

অধিক লাভের আশায়, অন্যান্য মাছের সাথে পসরা সাজিয়ে পিরানহা বিক্রি করছেন একাধিক বিক্রেতারা। এই মাছগুলো দেখতে রূপচাঁদার মতো হওয়ায় কিনে নিচ্ছেন অনেকেই। সরেজমিন উপজেলার নতুন বাজার ও পুরানবাজারসহ আঞ্চলিক বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। 

বিক্রেতাদের অনেকেই জানান, মৎস্য আড়তে হর হামেশা দেদারছে এ মাছ বিক্রি হয়। অল্প আয়ের মানুষের কাছে মাছটির কদর বেশ। তাই আমরাও কিনে এনে বিক্রি করি। নিষিদ্ধ কি সিদ্ধ তা আমাদের জানা নেই।  

ক্রেতাদের দাবি, অন্যান্য মাছের তুলনায় দাম সাধ্যের মধ্যে থাকায় খরিদ করি। এটি যে আসলেই ক্ষতিকর সে বিষয়ে আমরা অবগত নই। অনেক সময় এটিকে রূপচাঁদা বলেও আমাদের ধরিয়ে দেয়া হয়।    

মৎস্য সুরক্ষা আইন বলছে, মানুষ খেকো এ মাছের আমদানি, বহন, প্রজনন, চাষ, বিক্রি, বাজারজাত, প্রদর্শন ও মজুত নিষিদ্ধ। বাংলাদেশ সরকার ২০০৮ সালে এ নিষেধাজ্ঞা আরোপ করে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম ‘বলেন, বাজার মনিটরিংয়ের আওতায় শিগগিরই অভিযান (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad