কোম্পানীগঞ্জে আ.লীগ নেতা আব্দুল হক গ্রেফতার

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতা আব্দুল হক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১২/১১/২০২৬ ১২:২২:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল হককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ আওয়ামিলীগের উপজেলা কমিটির সহ দপ্তর সম্পাদক আব্দুল হককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা বৈষম্যবিরোধী সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন থেকে তাকে খোজতেছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ উছমান গণি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আব্দুল হক নিষিদ্ধ আওয়ামিলীগের লোকজনকে জড়ো করে নাশকতা করার চেষ্টা করছিল। তাছাড়া তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে।

সোহেল রানা /রত্না বাউরী /প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad