জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৭/০৯/২০২৬ ১৯:৪৪:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও এসএসসি ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য মুফতী আবুল হাসান।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কুতুব উদ্দিন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম, সংগঠক ছারওয়ার হোসেন, অ্যাডভোকেট জিল্লুর রহমান, ইন্জিনিয়ার আব্দুল মতিন, সহকারী শিক্ষক আব্দুস সাত্তার মানিক, বিদায়ী শিক্ষক শাহিন আহমদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুদীপ চন্দ্র দত্ত এবং বিদায়ী শিক্ষার্থীরা।

জাস্ট এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন ও শিক্ষক আবুল লেইসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকের দীর্ঘদিনের শিক্ষা ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে এসএসসি ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে সাফল্য কামনা করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোর্শেদ লস্কর/ ডিডি / প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad