সিলেটে প্রথম ধাপে একাদশ শ্রেণিতে আসন পেলেন ৪৭ হাজার ৮৮১ শিক্ষার্থী

সিলেটে প্রথম ধাপে একাদশ শ্রেণিতে আসন পেলেন ৪৭ হাজার ৮৮১ শিক্ষার্থী

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/০৯/২০২৬ ০৩:৩০:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে। সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় প্রথম ধাপে আবেদন করেছিলেন ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪৭ হাজার ৮৮১ জন শিক্ষার্থী পছন্দের কলেজে মনোনীত হয়েছেন। বুধবার রাত ৮টায় সারাদেশে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়। 

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম প্রথম সিলেটকে বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনকারীদের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী ছাড়া প্রথম ধাপে প্রায় সবাই কলেজ পেয়েছেন। এর আগে গত ২ সেপ্টেম্বর অনলাইন আবেদন শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হয়, যেখানে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখার সুযোগ পেয়েছিলেন।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ভর্তি নিশ্চয়ন শেষ হলে আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম এবং আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কলেজের আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবার অনেক কম। চলতি বছর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী, যার বিপরীতে ৩৪৮টি কলেজে মোট আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৬০টি। বোর্ডের তথ্য অনুযায়ী, এসব কলেজে মানবিক বিভাগে ৭৬ হাজার ৮৫৫টি, বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৪৯৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৫০৫টি আসন খালি রয়েছে।

অনলাইনে ভর্তির ফল দেখতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিরাপত্তার ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই কাঙ্ক্ষিত ফলাফল দেখা যাবে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad