সিলেটে ব্রিটানিয়া সুইমিংপুলে সাতাঁর কাটার পর অসুস্থ শাবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে ব্রিটানিয়া সুইমিংপুলে সাতাঁর কাটার পর অসুস্থ শাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৯/২০২৬ ২২:৫৪:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর একটি সুইমিংপুলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর চৌকিদেখীস্থ ব্রিটানিয়া সুইমিংপুলে তার মৃত্যু হয়। শিক্ষার্থীর নাম দীপাঞ্জন ঘোষ (২১)। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনকান্দি গ্রামের কৃষ্ণা ঘোষের পুত্র। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ (২১) বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর চৌকিদেখীস্থ ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে যান। এক পর্যায়ে সাড়ে ৫টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নগরীর দরগাগেইটস্থ নুরজাহান হসপিটালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এর সত্যতা নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম প্রথম সিলেটকে জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad