বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ‘সন্ত্রাস বিরোধী আইনে’ দায়ের করা মামলা নং ১৭/১১৯ (তাং ২১.০৮.২০২৬ইং)।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র ও খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দুদু মিয়া এবং একই গ্রামের মৃত মনির আহমদের পুত্র ও খাজাঞ্চী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওছার আহমদ।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ‘দুদু মিয়া ও কাওছার আহমদ’কে গ্রেপ্তার ও আদালতে প্রেরণের সত্যতা স্বীকার করছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।
ফারুক আহমদ / নীরব
মন্তব্য করুন: