সিলেটে ১০ অক্টোবর শুরু হচ্ছে মাসব্যাপী পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা

সিলেটে ১০ অক্টোবর শুরু হচ্ছে মাসব্যাপী পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৯/২০২৬ ২১:২৫:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশীয় পণ্যের বিকাশ, সহজ বাজারজাতকরণ এবং নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্পের প্রচারকে প্রাধান্য দিয়ে সিলেটের শাহী ঈদগাহ খেলার মাঠে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী 'সৃজনশীল পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা ২০২৬'। আগামী ১০ অক্টোবর থেকে নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মেলার তারিখ ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।  এর আগে বাঁশ ও খুঁটি পোঁতার মধ্য দিয়ে মেলার ভৌত অবকাঠামো নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।


আয়োজকরা জানান, এই মেলা কেবল স্থানীয় পণ্যের কেনাবেচায় সীমাবদ্ধ থাকবে না; বরং সিলেটের ব্যবসায়ীদের সাথে সারাদেশের ব্যবসায়ীদের একটি শক্তিশালী মেলবন্ধন তৈরি করবে। একইসাথে সিলেটের ঐতিহ্যবাহী পণ্যসমূহকে দেশ ও বিদেশে নতুন করে তুলে ধরার মাধ্যমে সব ধরনের উদ্যোক্তাকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এই মেলার মূল লক্ষ্য। সারাদেশে ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলায় প্রায় ১৫০টি স্টল বরাদ্দ থাকবে, যেখানে বৈচিত্র্যময় দেশীয় ও শিল্পপণ্যের পসরা সাজানো হবে।

মেলা প্রাঙ্গণে নারী-শিশুসহ দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তায় থাকবে বিশেষ নজরদারি। পাশাপাশি মেলাকে আরও আকর্ষনীয় ও সফল করে তুলতে কেনাকাটার সাথে বিনোদনমূলক ব্যবস্থা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড যুক্ত রাখার পরিকল্পনা হাতে নিয়েছে উইমেন চেম্বার কর্তৃপক্ষ। এর মাধ্যমে মেলাটি পরিবার-পরিজন নিয়ে ঘোরাঘুরির একটি সুন্দর কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা মেলা আয়োজনের প্রেক্ষাপট ও লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো দেশীয় হস্তশিল্প ও পণ্যের প্রচারের পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তাদের অর্থনীতিতে স্বাবলম্বী করে তোলা। সিলেটের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে সারাদেশে ছড়িয়ে দেওয়া এবং সারাদেশের উদ্যোক্তাদের সাথে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের একটি মজবুত মেলবন্ধন গড়ে তুলতে এই মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থী ও নারী-শিশুদের সুরক্ষায় এবার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হবে। কেনাকাটার পাশাপাশি সব বয়সের মানুষের আনন্দের জন্য থাকবে বিনোদন ও সৃজনশীল কর্মসূচি। আমরা আশা করি, এই মাসব্যাপী মেলা সিলেটের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। মেলাটি সাফল্যমণ্ডিত করতে আমি সিলেটবাসীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।"


সংবাদ সম্মেলনে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—ভাইস প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী তুলি, পরিচালক রেহানা আফরোজ খান, পরিচালক রেহানা ফারুক শিরিন, পরিচালক আসমাউল হাসনা খান, পরিচালক গাজী জিনাত আফজা, পরিচালক তাহমিনা হাসান চৌধুরী এবং পরিচালক শাহানা আক্তার।

আয়োজক কমিটি এই মেলাকে প্রাণবন্ত ও সফল করতে সিলেটের সর্বস্তরের জনগণকে মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে উদীয়মান উদ্যোক্তাদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad