প্রথমবার সিলেট আসছেন মহামান্য রাষ্ট্রপতি: পুণ্যভূমিতে আবেগের জোয়ার!

প্রথমবার সিলেট আসছেন মহামান্য রাষ্ট্রপতি: পুণ্যভূমিতে আবেগের জোয়ার!

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০৯/২০২৬ ২০:২১:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে আসীন হওয়ার পর এই প্রথম ধূলিস্পর্শ করবেন আধ্যাত্মিক রাজধানী সিলেটে। আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই আগমনকে ঘিরে পুণ্যভূমি সিলেটে এখন বাঁধভাঙা উচ্ছ্বাস, উৎসবের রাজকীয় আবাহন আর আবেগের এক অনাস্বাদিত জোয়ার। রাজপথের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে সুফি-সাধকদের স্মৃতিবিজড়িত অলিগলি—সর্বত্রই যেন এক আনন্দঘন প্রতীক্ষার সুর।

রাষ্ট্রপতির এই ঐতিহাসিক পদার্পণকে রাজকীয় মর্যাদায় বরণ করে নিতে পুরো নগরী সেজেছে বর্ণিল সাজে। ঐতিহাসিক কিন ব্রিজ থেকে শুরু করে রূপসী সার্কিট হাউস এবং পীর-আউলিয়ার মাজার সংলগ্ন এলাকায় চলছে সুবিশাল কর্মযজ্ঞ। সড়কের ডিভাইডারে নয়া রঙের প্রলেপ আর ঝকঝকে পরিচ্ছন্নতার মোড়কে নগরীকে দেওয়া হয়েছে এক অপ্রতিরোধ্য শোভা।

প্রটোকল সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবেন মহামান্য রাষ্ট্রপতি। সেখান থেকে সার্কিট হাউসে উপস্থিত হয়ে গ্রহণ করবেন সশস্ত্র বাহিনীর রাজকীয় গার্ড অব অনার। এরপর আধ্যাত্মিক সুধায় সিক্ত হতে তিনি ছুটে যাবেন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর পুণ্য মাজার শরিফে। পুষ্পার্ঘ্য অর্পণ আর জিয়ারত শেষে বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক ঐতিহাসিক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। রাত ৮টায় পুণ্যভূমির স্মৃতি বুকে নিয়ে পুনশ্চ ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এক আবেগঘন বার্তায় জানান, "মাননীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসী আজ একসূত্রে গাঁথা। এই পবিত্র ভূমির সন্তানকে বরণ করে নিতে গোটা নগরীর বুক জুড়ে এখন কেবলই গভীর অপেক্ষা আর অন্তহীন ব্যাকুলতা।"

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরে গড়ে তোলা হয়েছে ইস্পাতকঠিন, দুর্ভেদ্য নিরাপত্তার চাদর। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং গোয়েন্দা সংস্থাগুলোর নিচ্ছ ছিদ্র নজরদারিতে মোড়া হয়েছে রাষ্ট্রপতির যাতায়াতের প্রতিটি পথ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির সফরকে নির্বিঘ্ন ও সর্বোচ্চ সম্মানজনক করতে সমগ্র সিলেটে সর্বোচ্চ প্রটোকল ও কঠোর নিরাপত্তার বলয় নিশ্চিত করা হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad