দোহালিয়ায় দিপ্তা মানব কল্যাণ পরিষদ এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

দোহালিয়ায় দিপ্তা মানব কল্যাণ পরিষদ এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১১/০৯/২০২৬ ১৫:৩৯:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“মানুষ মানুষের জন্য, আসুন সবাই মিলে গড়ি একটি মানবিক সমাজ”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার  দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে দিপ্তা মানব কল্যাণ পরিষদ।

ইতালী প্রবাসী পরিমল দেবনাথের অর্থায়ন ও পরিকল্পনায় এবং দিপ্তা মানব কল্যাণ পরিষদের উদ্যোগে, দোহালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সোহেল মিয়ার সার্বিক সহযোগিতায় এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পঞ্চগ্রাম চৌমুনা পয়েন্টে দিনব্যাপী এ কার্যক্রম শুরু হয়।

চিকিৎসা প্রদান করেন ডাঃ কে.এ.সৌরভ ও ডাঃ জাকিয়া তাবাসসুম বাঁধন। এতে সিলেট মাইক্রো ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নিয়ে এলাকার হতদরিদ্র ও অসহায় নারী-পুরুষদের বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দিপ্তা মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে বলা হয়, সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম,ইউপি সদস্য মোঃ মফিজুর রহমান প্রতাব,প্রবীণ মুরুব্বি সামছুউদ্দিন,বুরহান উদ্দিন,ইসমাঈল, আব্দুল মান্নানসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন মিয়,বুরহান উদ্দিন,আবুবকর, রুহুল আমিন,আবু ছালেক, নজির উদ্দিন প্রমুখ। উপকারভোগীরা বলেন পরিমল বাবু শুধু দোয়ারা উপজেলায় নয়,তিনি ছাতক সহ জেলার বিভিন্ন উপজেলায় ধর্মিয় ও সামাজিক কার্যক্রমে অনুদান রাখেন।

সংবাদ কর্মীকে প্রবাসী পরিমল জানান, আমি দেশের দরিদ্র মানুষের সেবা করার লক্ষ্যে দিপ্তা মনব কল্যাণ পরিষদ গঠন করেছি আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।

সুজন তালুকদার / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad