সিলেটে স্বপ্নযাত্রা ফাউণ্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

স্বপ্নের হাত ধরে মানবিকতার অনন্য নজির

সিলেটে স্বপ্নযাত্রা ফাউণ্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০৮/২০২৬ ২২:৪৯:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মানবিকতার আলো ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সিলেটে এক নবদিগন্তের সূচনা করল ‘স্বপ্নযাত্রা ফাউণ্ডেশন’। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বারবার প্রশংসিত ও আলোচিত নাম, সিলেট মহানগর ছাত্রদলের সদস্য মাইশা জ্যোতির সমন্বয়ে ও সিলেট মহানগর ছাত্রদলের নারী নেত্রীবৃন্দের যৌথ উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘স্বপ্নযাত্রা ফ্রি মেডিকেল ক্যাম্প’।


আজ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ তারিখে সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডের তেরোরতন এলাকায় এক উৎসবমুখর ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই মানবিক সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য”—এই সংকল্পকে বুকে ধারণ করে সমাজের অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আয়োজকরা এই মহতী উদ্যোগ গ্রহণ করেন।


শতাধিক সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ওজন পরিমাপ, রক্তচাপ পরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এই কার্যক্রমে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মাইশা জ্যোতি, মাহী বিনতে ওয়াদুদ মৌরি, কলি আক্তার ও পারুল বেগম।


চিকিৎসাসেবা প্রদান করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস চিকিৎসক ডা. লিমন, ডা. মিসবাহ এবং মৌলভীবাজার সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহদী। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নাসির আহমেদ, নুরুল আম্বিয়া, কনক কান্তি দাস, সামিদ আম্বিয়া ও ইমন আহমেদ।


চিকিৎসাসেবা প্রদান শেষে চিকিৎসকবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আজ সকাল থেকেই প্রচুর মানুষের উপস্থিতি আমাদের অভিভূত করেছে। বিশেষ করে যেসব অসহায় মানুষের পক্ষে প্রয়োজনীয় ওষুধ কেনা কিংবা সঠিক রোগ নির্ণয় সম্ভব হয়ে ওঠে না, তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা হৃদয়ের গভীর থেকে তৃপ্তি অনুভব করছি। এই ধরনের সুশৃঙ্খল ও সুন্দর মানবিক আয়োজনে বারবার যুক্ত হতে চাই।”


অনুষ্ঠানে সংহতি ও উৎসাহ জানাতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহীন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান,২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সিলেট জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অপু, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ লস্কর মুনিম, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রব্বানী, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক তালুকদার, সিলেট জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহফুজ আহমেদ এবং সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুমেল ইসলাম রাসেল।

আয়োজক দলের পক্ষ থেকে মাইশা জ্যোতি ও নারী নেত্রীবৃন্দ দীপ্ত কণ্ঠে ব্যক্ত করেন, “পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেটে কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, সেই বিশ্বাস থেকেই আমাদের এই পথচলা। সুবিধাবঞ্চিত মানুষের মুখে এই যে একটু স্বস্তির হাসি—এটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানবতার কল্যাণে স্বপ্নযাত্রা ফাউণ্ডেশনের এই সেবামূলক ধারাবাহিকতা ভবিষ্যতেও আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।”


স্বপ্নযাত্রার এই আলোর মিছিল ছড়িয়ে পড়ুক সমাজজুড়ে, অনুপ্রেরণা যোগাক হাজারো তরুণ প্রাণকে!

ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad