সাড়ে ৬ কোটি টাকা দাবি করে অভিনেতা তুষার কাপুরকে হুমকি!

সাড়ে ৬ কোটি টাকা দাবি করে অভিনেতা তুষার কাপুরকে হুমকি!

প্রথম ডেস্ক

০৩/১১/২০২৬ ১৪:০৫:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বলিউড অভিনেতা তুষার কাপুরকে হুমকি দিয়ে ৫ কোটি রুপি দাবি করার অভিযোগ উঠেছে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে এই অর্থ দাবি করা হয়।

তবে মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহ, পুরো ঘটনাটিই সাজানো। বিষ্ণোই গোষ্ঠীর নাম ব্যবহার করে অভিনেতাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল বলে ধারণা তদন্তকারীদের।

অভিযোগ অনুযায়ী, ফোনে নিজেকে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছিলেন এক ব্যক্তি। তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি ( বাংলাদেশি টাকায় যা প্রায় ৬ কোটি ৫৬ লাখেরও বেশি) দাবি করেন তিনি।

তবে মুম্বাই পুলিশের অপরাধদমন শাখার প্রাথমিক তদন্তে ফোনের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারীদের ধারণা, বিশ্নোই গোষ্ঠীর পরিচয় ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যেই এই হুমকি দেওয়া হয়েছিল।

সম্প্রতি জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার কয়েক দিনের মধ্যেই তুষারকে হুমকি দেওয়ার বিষয়টি সামনে আসে। টাইগারের ওপর হামলার ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধদমন শাখা।

তুষার কাপুরের পক্ষ থেকে হুমকি ফোনের অভিযোগ জমা পড়ার পর এর তদন্তভার দেওয়া হয় শাখাটির 'অ্যান্টি এক্সটরশন সেল'কে।

তদন্তের অংশ হিসেবে হুমকি ফোনের রেকর্ডিং পরীক্ষা করেছেন পুলিশ কর্মকর্তারা। পাশাপাশি, তাদের কাছে সংরক্ষিত হ্যারি বক্সারের কণ্ঠস্বরে নমুনার সঙ্গে ফোনে কথা বলা ব্যক্তির কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয়। প্রাথমিক বিশ্লেষণে দুই কণ্ঠস্বরের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি বলে জানা গেছে।

মুম্বাই পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, হ্যারি বক্সারের কণ্ঠস্বরের নমুনার সঙ্গে ফোনের কণ্ঠস্বরের মিল না থাকায় হুমকি ফোনটি ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে।

তবে কে বা কারা এই ফোন করেছিলেন এবং এর নেপথ্যে কারা রয়েছেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো এফআইআর দায়ের করা হয়নি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad