তাহিরপুরে পানি সরে যাওয়ায় বীজতলা তৈরিতে বাড়তি খরচ: বিপাকে কৃষক

তাহিরপুরে পানি সরে যাওয়ায় বীজতলা তৈরিতে বাড়তি খরচ: বিপাকে কৃষক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৩/১১/২০২৬ ১২:৩২:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে দ্রুত পানি সরে যাওয়ায় শুকিয়ে যাচ্ছে বীজতলা। ফলে পানি সেচ দিয়ে বীজতলা তৈরি ও ধান রোপণ করতে গিয়ে বাড়তি খরচের মুখে পড়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের দাবি, প্রতি কেয়ার (৩৩ শতাংশ) জমিতে এবার অতিরিক্ত ২ হাজার টাকা খরচ হচ্ছে।

হাওরপাড়ের মানুষের প্রধান আয়ের উৎস কৃষি। এ আয় দিয়েই চলে তাঁদের সংসার। গত বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েও যে ধান তাঁরা ঘরে তুলেছিলেন, তা ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেননি। এবার দ্রুত পানি সরে যাওয়ায় বীজতলা তৈরিতে বাড়তি খরচ তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, বীজতলার মাটি শুকিয়ে যাওয়ায় পানি সেচ দিয়ে জমি প্রস্তুত করতে হচ্ছে। এতে প্রতি কেয়ার জমিতে অতিরিক্ত ২ হাজার টাকা খরচ হচ্ছে। বাড়তি এই ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

তরং গ্রামের কৃষক ইসলাম নূর জানান, বাপ-দাদার আদি পেশা কৃষি ছেড়ে বিকল্প পেশায় যেতে মন চান না।  নানা প্রতিকূলতার মধ্যেও আমি নতুন ফসল ফলানোর স্বপ্নে ৫প্যাকেট ধানের বীজ বাইন (বপণ) করছি। তবে বাড়তি উৎপাদন খরচের তুলনায় ধানের ন্যায্যমূল্য না পেলে আবারও লোকসানের আশঙ্কা----।

মাটিয়ান  হাওরের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বোরো বীজতলা তৈরি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। অন্যদিকে, গেট ও বিভিন্ন ভাঙা দিয়ে পানি বের হওয়ায় বোরো জমি পতিত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের স্বার্থে হাওরের গেট বন্ধ করা হউক। পাশাপাশি জরুরি ভিত্তিতে ভাঙাগুলো মেরামত করে পানি আটকাতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। 

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, উপজেলার মাটিয়ান, শনি ও পালই হাওরসহ ছোট-বড় ২৩টি হাওরে প্রায় ১৭ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে ধান রোপণের জন্য প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, বীজতলা তৈরি ও ধান রোপণের বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, সৃষ্ট প্রাকৃতিক সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

শামসুল আলম আখঞ্জী/রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad