সুনামগঞ্জে ভয়াবহ আ /গু /ন: পুড়ে ছাই ১৩ বসতঘর
সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৩টি বসতঘর পুড়ে গেছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জারুলিয়া গ্রামের গৌরাঙ্গের বসত ঘরে প্রথমে আগুন লাগে। পরে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। সেখান থেকে আগুনের মাত্রা বেড়ে একই গ্রামের পাশাপাশি ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের মাত্রা বেশি থাকায় এই গ্রামের ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: