ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসিকে অর্থদণ্ড
ছাতক উপজেলার কালারুকা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৪ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ানস স্যাম্পলস মজুদ রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট দুই ফার্মেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ
আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ওষুধ বিক্রি নিশ্চিতকরণ এবং ওষুধ ব্যবসায় অনিয়ম রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ওষুধ বিক্রিতে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
সুজন তালুকদার / তানজুবা তাবাসসুম
মন্তব্য করুন: