ধর্ম অবমাননার অভিযোগে তাহিরপুরে যুবক আটক

ধর্ম অবমাননার অভিযোগে তাহিরপুরে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৩/০৬/২০২৬ ২৩:২৮:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ফেসবুক কমেন্টে ধর্ম অবমাননার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুরে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনার জের ধরে ওই যুবকের বাড়িঘর ও স্থানীয় একটি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। মঙ্গলবার (২৩ জুন) এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ম অবমাননাকারী যুবককে আটক করে থানায় নিয়ে যায়। 


আটক যুবকের নাম দীপ্ত রায়। ফেসবুকে তার নাম নাম প্রিন্স দীপ্ত। সে উপজেলার গড়কাটি দক্ষিণ হাটির  নিখিল রায়ের ছেলে। 


তবে দীপ্ত রায় আটকের পরও থামেনি আতঙ্ক। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় জানিয়েছে, এই ঘটনাকে পূঁজি করে স্থানীয় একটি চক্র সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে ক্ষোভ উস্কে দিচ্ছে। বর্তমানে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। 


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম সিলেটকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

শামসুল আলম আখঞ্জী/ রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: