হবিগঞ্জে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০২/১১/২০২৬ ২২:২৬:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে পানিতে ডুবে হানজালা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০২ নভেম্বর) দুপুরে মায়ের সঙ্গে নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় সে। প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত হানজালা মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলফু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর একটার দিকে মায়ের সঙ্গে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে যায় হানজালা। একপর্যায়ে সে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে হবিগঞ্জ থেকে ডুবুরি দল এসে অভিযানে অংশ নেয়। প্রায় চার ঘণ্টা অনুসন্ধানের পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন,মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনোতোষ মল্লিক।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad