আরএলএনজি ঘাটতিতে গ্যাস সরবরাহে চাপ সংকট
রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে সোমবার রাত (২২ জুন) থেকে বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন সব ধরনের গ্রাহক—আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি—পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দেবে।
এতে আরও জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সজল আহমেদ
মন্তব্য করুন: