ডা. জোবাইদার জন্মদিনে তাহিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সবুজায়নের বার্তা ছড়িয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে তিনি একটি গাছের চারা রোপণ করেন।
জানা গেছে, বাদাঘাট খেলার মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে এমপি কামরুজ্জামান কামরুল এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূচিটির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এতে মুখোমুখি হয় সুফিয়ান একাডেমি বাদাঘাট সবজি বাজার ও রজনীলাইন আলোকিত একাডেমি। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে রজনীলাইন আলোকিত একাডেমি ১-০ গোলের ব্যবধানে সুফিয়ান একাডেমি বাদাঘাট সবজি বাজারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
সজল আহমেদ
মন্তব্য করুন: