আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

মোঃ মাসুদ রানা সোহাগ, নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২০/০৬/২০২৬ ২২:৩০:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে উৎসাহিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনুষ্ঠিত হয়েছে মরহুম আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশনের প্রথম মেধাবৃত্তি পরীক্ষা। “শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করি” স্লোগানকে ধারণ করে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার (২০ জুন) সকাল ১০টা ২০ মিনিটে উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। টানা দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা চলে দুপুর ১২টা ২০ মিনিটপর্যন্ত।

আয়োজক সূত্রে জানা গেছে, ইউনিয়নের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রায় ২০০ জন মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি মোট ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এছাড়া আগামী ডিসেম্বর মাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আরও ১ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদানের পরিকল্পনাও রয়েছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম মুধক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আউয়াল শিক্ষক স্বাধীন মাহমুদ জালাল তৌহিদুল ইসলাম হোসাইন মোহাম্মদ এমরাজ বদিউজ্জামান মুরাদ সহ ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা।

এদিকে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এমন আয়োজনের প্রশংসা করে বলেন, প্রতিযোগিতামূলক এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে মরহুম আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশনের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সজল আহমেদ /মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন: