নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের সামনে তিনটি বড় লড়াই
রাষ্ট্র সংস্কার, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচারের দাবি—এই তিনটি বিষয়কে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ‘বড় লড়াইয়ের’ ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার খুলনার সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তার মতে, দেশের সামনে এখন মূলত তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবিলার সময় এসেছে।
একই সমাবেশে ভিন্ন প্রসঙ্গে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আগামীর ‘বিপ্লব’ অপরিহার্য। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, সরকার যদি আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করে, তবে জনগণও চুপ থাকবে না।
শফিকুর রহমান সবাইকে নতুন রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। সমাবেশে যোগ দিতে সকালে খুলনায় পৌঁছালে তাকে স্বাগত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা।
সজল আহমেদ
মন্তব্য করুন: