সুনামগঞ্জ জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সভা

সুনামগঞ্জ জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সভা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৮/০৬/২০২৬ ০৪:৩৩:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্র-১৬৯৩/৯৩) এর নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান সভাপতি সুহেল আহমদের সমর্থনে ভোকারভাঙ্গা-মানিকগঞ্জ খুরমা উপপরিষদের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৭ জুন) রাত ১১টায় মানিকগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপপরিষদের সভাপতি জয়নাল হাজারী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শ্রমিক বশর মিয়া।সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান সভাপতি সুহেল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির,প্রবাসী আব্দুল বাছিত,সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক নানু মিয়া, বাংলাবাজার উপপরিষদের সভাপতি আবুল কালাম, ধারণ উপপরিষদের সভাপতি মিদুল মিয়া, কালারুকা উপপরিষদের সহ-সভাপতি রইছ মিয়া, কার্যকরী সভাপতি পদপ্রার্থী মো. আমির হোসেন, মোশাহিদ আলী ও ইমাম উদ্দিন ইমন, সহ-সভাপতি পদপ্রার্থী ওয়াতির মিয়া, বাচ্চু মিয়ার পক্ষে আব্দুল মুকিত, জাহেদ মিয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আমিনুর রহমান জনি, সাবেক সদস্য সামসুল ইসলাম সামু, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মাহফুজ আহমদ দোলন, সাবেক মেম্বার খসরু মিয়া, সাবেক কোষাধ্যক্ষ রাসেল আহমদ এবং সদস্য পদপ্রার্থী আব্দুল খালিক, সিরাজুল ইসলাম, মো. অলিউন্নবী, মো. লোকমান হোসেন ও মো. জমির হোসেন।


এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মিজানুর রহমান মকবুল, আলতাব আলী, জসিম উদ্দিন, আমিনুর রহমান, আব্দুর রউফ, আব্দুল মমিন ও সদস্য সুজন মিয়া।

বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য বজায় রাখা এবং আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুহেল আহমদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সুজন তালুকদার/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: