মাদক নির্মূলে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ, আলোচনায় ‘মানিক’

মাদক নির্মূলে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ, আলোচনায় ‘মানিক’

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৫/০৬/২০২৬ ১৪:১৪:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদক নির্মূল কমিটি (মানিক)-এর সচেতন যুবকর্মীদের কার্যক্রম স্বল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রতিদিন তারা উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে গিয়ে মাইকিংয়ের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা এবং আলোচনা সভা পরিচালনা করছেন।

শুধু সচেতনতা সৃষ্টি নয়, মাদকের বিরুদ্ধে সরাসরি অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা ও সেবনকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার মতো সাহসী ভূমিকা পালন করছেন তারা। তাদের এই কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক ক্ষেত্রে তাদের দৃশ্যমান উদ্যোগ দায়িত্বশীল মহলের দৃষ্টিও আকর্ষণ করেছে।


অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী এককভাবে শুধু মাদকবিরোধী কাজই করেন না; তারা সমাজের বিভিন্ন সমস্যা সমাধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে এই তরুণ প্রজন্মের উদ্যোগকে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হলে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য আরও দ্রুত বাস্তবায়িত হতে পারে।

তাই আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবারের মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করি। মরণনেশার ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষায় এগিয়ে আসি। সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের এই মহৎ উদ্যোগ শতভাগ সফল হবে—এটাই আমাদের প্রত্যাশা।


আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সন্তান, পরিবার ও সমাজকে রক্ষায় কাজ করি এবং একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।


মাদক নির্মূল কমিটি (মানিক) -এর সভাপতি সাজ্জাদ মিয়া বলেন, আমাদের এই অভিযান  থামবে না,,যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে  ১০০ ভাগ  মাদক নির্মূল না হয়। আমরা জানি আমাদের চলার পথে নানা  বাধা বিপত্তি আসতে পারে। তবুও মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে । আপনারা আমাদের সহযোগিতা করুন। তারা গুটিকয়েক -- আর আমরা লক্ষ জন। তাই একদিন না একদিন  বিজয় আমাদের হবেই।

শামসুল আলম আখঞ্জী/ ডি আর ডি

মন্তব্য করুন: