শায়েস্তাগঞ্জে অবৈধ সিলিকা বালুসহ দুটি ট্রাক্টর জব্দ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে পাচারের সময় সিলিকা বালুসহ দুটি ট্রাক্টর জব্দ করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে উপজেলার পানছড়ি এলাকা থেকে ট্রাক্টর দুটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দ করা ট্রাক্টর দুটির মালিক চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকার বাসিন্দা বশির মিয়া ও ফয়েজ মিয়া। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকা থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পাচার করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে বালুমহাল ও পরিবেশ আইনে একাধিক মামলা রয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম প্ঘরথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে বালু পাচারের সময় ট্রাক্টর দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: