মৌলভীবাজারে নিখোঁজের পর ধানের জমিতে মিলল সিএনজিচালকের ম/র/দে/হ
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে নিখোঁজের পর বুলু মিয়া নামের এক সিএনজিচালকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বুলু মিয়া ১ নম্বর ওয়ার্ডের করম উল্লাহপুর গ্রামের মৃত নছিম মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর (সোমবার) মধ্যরাত থেকে বুলু মিয়া নিখোঁজ ছিলেন। স্বজনরা রাতভর ও পরদিন সম্ভাব্য নানা স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
বুধবার (২৮ অক্টোবর) রাতে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারাইনপুর সংলগ্ন খোঁজারগাও এলাকার একটি ধানের মাঠে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পরে পুলিশ ম!র!দে!হ ম!য়!নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের ম!র্গে পাঠায়।
এদিকে নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে নির্জন ধানের মাঠ থেকে ম!র!দে!হ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর দাবি, এই মৃত্যুর নেপথ্যে গভীর কোনো রহস্য লুকিয়ে রয়েছে। সুষ্ঠু ময়নাতদন্ত এবং সঠিক পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নীরব চাকলাদার/ তাহির আহমদ/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: