হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

০৫/০৬/২০২৬ ১৯:১৭:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুলগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও আরব আমিরাত প্রবাসী মো. আইনুদ্দীন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৪)। 


স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ডোবার পানি সেচ করতে বৈদ্যুতিক পাম্পে কাজ করছিলেন আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তার ডোবায় পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। বাবাকে উদ্ধার করতে ছেলে রাশেদ মিয়া এগিয়ে এলে সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়। 


পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি তদন্ত ইকতার মিয়া প্রথম সিলেটকে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে। 

ফয়সল চৌধুরী /ডি আর ডি

মন্তব্য করুন: