টাঙ্গুয়ার হাওরে ছয় হাউজবোটকে ২৮ হাজার টাকা জরিমানা, সাউন্ড বক্স জব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গুয়ার হাওরে ছয় হাউজবোটকে ২৮ হাজার টাকা জরিমানা, সাউন্ড বক্স জব্দ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০১/০৬/২০২৬ ০৮:৫২:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও সংলগ্ন এলাকায় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পরিচালিত এই মোবাইল কোর্টে হাওরের কোর জোনে অবৈধভাবে প্রবেশ, উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে শব্দদূষণ সৃষ্টি এবং প্লাস্টিক বর্জ্য নিক্ষেপের দায়ে ৬টি হাউজবোটকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে; একই সঙ্গে হাউজবোটগুলো থেকে জব্দ করা হয়েছে ১৪টি সাউন্ড বক্স।

তাহিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত কোর জোনে যত্রতত্র প্রবেশ এবং উচ্চ শব্দে গান-বাজনা বনের পরিবেশ ও বন্যপ্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর, পাশাপাশি পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য হাওরের বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এসব অনিয়ম ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়, যার নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক। অভিযানে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, টাঙ্গুয়ার হাওরের অনন্য পরিবেশ, বন্যপ্রাণী ও প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় আইনবহির্ভূত যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্টসহ এই ধরনের প্রশাসনিক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।


শামছুল আলম আখঞ্জী/এআর

মন্তব্য করুন: