নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষণ, অবস্থা আশঙ্কাজনক

নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষণ, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৬/০৫/২০২৬ ০০:৫৬:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধ/র্ষ/ণের খবর পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। গত রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার বড়চর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।


স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে ওই শিশুটি গ্রামের একটি দোকানে খাবার কিনতে যাচ্ছিল। পথিমধ্যে একই গ্রামের কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) এবং তার এক অজ্ঞাত সঙ্গী শিশুটির মুখ গামছা দিয়ে বেঁধে পাশের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে তারা শিশুটির ওপর বর্বরতা চালায় এবং পালাক্রমে ধ/র্ষণ করে।


ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধ/র্ষ/কদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে র/ক্তা/ক্ত ও গুরুতর অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।


পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন শিশুটির বাবা বাড়িতে না থাকায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরদিন সোমবার (২৫ মে) দুপুরে তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।


এই ন্যক্কারজনক ঘটনার বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, পুলিশ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।


স্বপন রবি দাশ / ডি আর ডি

মন্তব্য করুন: