সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমানের ইন্তেকাল

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমানের ইন্তেকাল

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/০৫/২০২৬ ১৮:১৩:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আর নেই। শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অ্যাডভোকেট মুজিবুর রহমান দীর্ঘ দিন ধরে সিলেটের আইনাঙ্গন, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ও পরিচিত মুখ ছিলেন। বিএনপির রাজনীতির পাশাপাশি তিনি মানবাধিকার রক্ষায় বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও আইনাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এ রহমান

মন্তব্য করুন: