সিলেটে মশকনিধনের দাবিতে ‘মশারিমিছিল’
সিলেটে বাড়ছে মশার উৎপাত। বাসা-বাড়িতে দিনরাত সমানতালে কামড়াচ্ছে মশা। সিটি করপোরেশন মশকনিধনে ঔষধ ও ফগার মেশিন ব্যবহার করলেও কমছে না মশার উপদ্রব। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে অভিনব মিছিল করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সংগঠনটি বের করে ‘মশারিমিছিল’। সড়কে মশারি টানিয়ে সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান নগর ভবনের সামনে। সেখানে তারা সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সিটি করপোরেশন ঔষধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহারের পরও নগরবাসী মশার হাত থেকে রক্ষা পাচ্ছেন না। ঔষধ ছিটানোর এক ঘণ্টার মধ্যে মশা ফিরে আসছে। মশার কামড় থেকে বাঁচতে দিনরাত কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। মশকনিধনে নিম্নমানের ঔষধ ব্যবহারের কারণে এই অবস্থা বিরাজ করছে।
বক্তারা মশকনিধনে সিটি করপোরেশনকে এক মাসের সময় বেঁধে দিয়ে বলেন, অন্যথায় নগর ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: