সিলেটে হাম-রুবেলার প্রাদুর্ভাব প্রকট: আরও এক শিশুর মৃত্যু

প্রাণহানি বেড়ে ৩২

সিলেটে হাম-রুবেলার প্রাদুর্ভাব প্রকট: আরও এক শিশুর মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/০৫/২০২৬ ১৭:৫৯:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট ৩২ জনের প্রাণহানি ঘটল। সর্বশেষ মারা যাওয়া পাঁচ মাস বয়সী শিশুর নাম বন্ধন, সে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বলাকান্দি গ্রামের নির্মল দাসের সন্তান।

শুক্রবার (১৫ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত বিভাগে মোট ১৪৯ জনের শরীরে ল্যাবরেটরিতে হাম ও রুবেলার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সংক্রমণ পাওয়া গেছে সুনামগঞ্জে ৭৫ জনের শরীরে। এছাড়া সিলেট জেলায় ৪২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ১৬ জন (২ জন রুবেলাসহ) শনাক্ত হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৯ জন ভর্তি আছেন। আক্রান্তের সংখ্যা ও মৃত্যু হার বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন: