ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা

ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৫/২০২৬ ২৩:০৬:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার সিলেটে পৌঁছেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। শুক্রবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট মহানগর মহিলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে এক উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়। সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলী ও সহকারী সেক্রেটারি মুর্শেদা আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় মহানগর দায়িত্বশীলা জাহানারা বেগম, বেগম রহিমুন্নেছা, উম্মে রহিমা, আমিরা বেগম ও জয়নবসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সামগ্রিক উন্নয়নে তিনি কাজ করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ; সেই সাথে জামায়াতে ইসলামীর প্রত্যাশা পূরণে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলী নবনিযুক্ত সংসদ সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করে আশা প্রকাশ করেন, তিনি সমাজের নিপীড়িত নারীদের পক্ষে সংসদে জোরালো আওয়াজ তুলবেন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ রহমান

মন্তব্য করুন: