নবীগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

নবীগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৮/০৫/২০২৬ ১৫:১৭:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের কিবরিয়া চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা তিনটি বস্তা তল্লাশি করে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তার দুজন হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিপুর গ্রামের সোহাগ সরকার (৩৫) এবং নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের নবী হোসেন (৩০)।


র‍্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তাঁরা।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন। পরে গ্রেপ্তার ব্যক্তিদের নবীগঞ্জ থানা–এ হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব-৯ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

স্বপন রবি দাশ

মন্তব্য করুন: