বড়লেখায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযান

বড়লেখায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৫/০৫/২০২৬ ১৮:১১:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক পলাতক আসামি এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৫ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জিআর-৮১/২৪ (বড়) মামলার পলাতক আসামি মো. ইসলাম উদ্দিনকে (৩২) ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিন উপজেলার বাঘাটিকর গ্রামের আব্দুস শহিদের ছেলে। এই ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া অন্য ৫ জন হলেন— সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইরেশ চক্রবর্তী, জিআর মামলায় আতিকুল ইসলাম, সিআর মামলায় হারই মিয়া, জিআর মামলায় লুলু মিয়া এবং সিআর মামলায় আব্দুল মালিক।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ৬ আসামিকে মঙ্গলবার (৫ মে) সকালে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


এ রহমান

মন্তব্য করুন: