মৌলভীবাজারে চুরি যাওয়া দুটি গরুসহ সংঘবদ্ধ চক্রের চার সদস্য আটক

মৌলভীবাজারে চুরি যাওয়া দুটি গরুসহ সংঘবদ্ধ চক্রের চার সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৭/১০/২০২৬ ২০:২৬:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলা থেকে প্রকাশ্য দিবালোকে চুরি যাওয়া দুটি গরুসহ সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে রাজনগর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর দুপুরে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চান্দপুর বুড়া ঠাকুরের আখড়া সংলগ্ন এলাকা থেকে কৃষক জরিফ উদ্দিনের ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি লাল রঙের গাভি চুরি হয়। এ ঘটনায় দিশেহারা কৃষক থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ‘ঢাকা মেট্রো-ন-১৪-২৪১৫’ নম্বরের একটি হলুদ পিকআপ শনাক্ত করে। এরপর প্রযুক্তির সহায়তা ও সোর্সের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লার নেতৃত্বে পুলিশ রাজনগরের অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে প্রথমে পিকআপসহ রুবেল সরকারকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যে দীপন সূত্রধরকে আটক করা হয় এবং তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার কাদিপুরে এলেমান মিয়ার গোয়ালঘর থেকে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করা হয়। এ সময় গোয়ালঘরের মালিক এলেমান মিয়া ও স্বপন সরকারকেও আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক জরিফ উদ্দিন বাদী হয়ে আটক চারজনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad