মাধবপুরে বিপুল পরিমান জিরা,এনার্জি ড্রিংকসসহ পাচারকারি আটক

মাধবপুরে বিপুল পরিমান জিরা,এনার্জি ড্রিংকসসহ পাচারকারি আটক

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৩/০৫/২০২৬ ২২:২৯:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ জেলার মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় জিরা ও রেড বোল নামে এনার্জি ড্রিংক সহ ২ জন কে আটক করেছে। 

আটককৃত পন্যের মুল্য প্রায় দেড় কোটি টাকা। 


বিজিবি সুত্রে জানা যায়, শনিবার (২ মে) সকালে  হবিগঞ্জ ৫৫ বিজিবি’র একটি টিম মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে এর ভিতর তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ভারতীয় জিরা উদ্ধার করে। 


অপরদিকে  রোববার (৩ মে) সকালে ৫৫ বিজিবি’র আওতাধিন তেলিয়াপাড়া বিওপির একটি টিম  তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে  একটি মাইক্রোবাস আটক করে এর ভিতর তল্লাশী চালিয়ে ভারতীয় জিরা ও ৭ শ ৬৮ ক্যান রেড বোল নামে কোমল পানীয় উদ্ধার করে। জিরা ও কোমল পানীয় পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে বিজিবি ২ জনকে আটক করে। আটককৃতরা হল সুনামগঞ্জ জেলার ছাতক থানার তাতিকোনা গ্রামের শুক্কুর আলীর ছেলে শাহেদ মিয়া (২৫) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বরখাল গ্রামের আলমগীর মিয়ার ছেলে আশরাফুল (২০)।


এছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহল দল খাশপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকৃত মালিক বিহীন অবস্থায় ৩ টি  গরু উদ্ধার করে। 

আটককৃত পন্যের মূল্য প্রায় দেড় কোটি টাকা। 


হবিগঞ্জ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন , উদ্ধারকৃত জিরা , কোমল পানীয় ও গরু যথাযথ প্রক্রিয়ায় কাষ্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। 



রাজীব দেব রায়

মন্তব্য করুন: