চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

০৩/০৫/২০২৬ ১২:৪৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শম্ভু কুমার দেব নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রাজার বাজার বালুমহালের পার্শ্ববর্তী বাঁশতলা গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার। দণ্ডপ্রাপ্ত শম্ভু কুমার দেব ওই এলাকার স্থানীয় বাসিন্দা। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী যথাযথ নিয়ম না মেনে বালু উত্তোলনের অপরাধে তাকে এই জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি টিমের সহায়তায় এই ঝটিকা অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


এ রহমান

মন্তব্য করুন: