বড়লেখায় ইয়াবাসহ তিনজন গ্রেফতার

বড়লেখায় ইয়াবাসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০২/০৫/২০২৬ ২২:১৮:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০২ মে) বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— খালেদ মাহমুদ (৩৬), পিতা আতাউর রহমান, স্থায়ী ঠিকানা রাজনগর উপজেলার সারংপুর, বর্তমানে বড়লেখার গ্রামতলা শাহজাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া; আব্দুল আলীম সিরুল আহমদ (৩৩), পিতা মৃত মইন উদ্দিন, সাং পাখিয়ালা, বড়লেখা; এবং মো. আলম (৩৫), পিতা মৃত আব্দুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল গ্রামের বাসিন্দা, বর্তমানে বড়লেখার তেলিগুল এলাকায় জামির আলীর কলোনীর ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: