রাজনগরে ঝড়ে বসতবাড়ির ওপর গাছ, অল্পের জন্য রক্ষা পরিবার
Led Bottom Ad

রাজনগরে ঝড়ে বসতবাড়ির ওপর গাছ, অল্পের জন্য রক্ষা পরিবার

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

২৮/০৪/২০২৬ ১৫:৪০:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের পশ্চিম ভুজবল এলাকায় সোমবার রাতের প্রবল ঝড়ে একটি বড় গাছ বসতবাড়ির ওপর ভেঙে পড়ে। এতে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হলেও পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ শুরু হওয়া দমকা হাওয়া ও ঝড়ের তীব্রতায় গাছটি ভেঙে ঘরের ওপর আছড়ে পড়ে। এতে টিনের চাল ভেঙে যায় এবং ঘরের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।


স্থানীয়রা জানান, ঝড়ের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীরা এসে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করেন।


সংশ্লিষ্টরা বলছেন, ঝড়ের সময় বিশেষ করে টিনশেড ঘরে বসবাসকারীদের সতর্ক থাকা জরুরি। দুর্যোগের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

জুয়েল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad