এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণের নির্দেশ হাইকোর্টের
Led Bottom Ad

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণের নির্দেশ হাইকোর্টের

প্রথম ডেস্ক

২৭/০৪/২০২৬ ১৮:১২:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে নুসরাত তাবাসসুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এর আগে, নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে প্রার্থিতা বাতিল হওয়ায় তা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছিলেন নুসরাত তাবাসসুম।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময় বিকেল ৪টার পরিবর্তে ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন নুসরাত। নির্ধারিত সময় অতিক্রম করায় নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বাতিল করে দেয়। একই সময়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করা হয়েছিল। উচ্চ আদালতের এই আদেশের ফলে নুসরাত তাবাসসুমের নির্বাচনে অংশগ্রহণের পথ পুনরায় সুগম হলো।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad