বড়লেখায় হাজীগঞ্জ বাজার-তালিমপুর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

বড়লেখায় হাজীগঞ্জ বাজার-তালিমপুর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৫/০৪/২০২৬ ০৮:১৯:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাজীগঞ্জ বাজার থেকে তালিমপুর ইউনিয়ন অফিস পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই সড়কটি নির্মিত হলে হাজীগঞ্জ বাজারসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাঁদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান ঘটায় এই উন্নয়ন কাজকে সাধুবাদ জানিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন: