শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার

শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৪/০৪/২০২৬ ১৮:২৭:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শ্রীমঙ্গলে কিশোর জুনায়েদ মিয়া (১৫) হত্যার ঘটনায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চালানো পৃথক অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।


গ্রেফতারদের মধ্যে রয়েছেন মারুফ মিয়া (২৪), জুয়েল মিয়া (২৭), মতিন মিয়া (৩১), কাউছার মিয়া (১৯) এবং প্রধান আসামি আলামিন (২২)।


পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার ওসির নির্দেশনায় এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে আলীশারকুল এলাকা থেকে তিনজনকে এবং পরবর্তীতে পৃথক অভিযানে কমলগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার মারুফ মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত একটি সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ।


এ ঘটনায় এখনো পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। তবে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।


উল্লেখ্য, গত ২৭ মার্চ সন্ধ্যায় শ্রীমঙ্গলের বাধানিশা এলাকার একটি নির্জন স্থানে জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভুনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের রমিজ মিয়ার ছেলে।

ডি আর ডি

মন্তব্য করুন: