বড়লেখার নতুন ইউএনও মাহবুব আলম

বড়লেখার নতুন ইউএনও মাহবুব আলম

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২২/০৪/২০২৬ ০০:০৩:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন মাহবুব আলম। তিনি বর্তমান ইউএনও গালিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

জানা গেছে, মাহবুব আলম সিলেট সদর উপজেলার বাসিন্দা এবং তিনি বিসিএস ৩৭তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনিক দায়িত্ব পালনে অভিজ্ঞ এই কর্মকর্তা বড়লেখা উপজেলায় যোগদানের মাধ্যমে স্থানীয় প্রশাসনে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ রহমান

মন্তব্য করুন: