‘সাম্প্রদায়িক সম্প্রীতিই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি’
Led Bottom Ad

এম নাসের রহমান এমপি

‘সাম্প্রদায়িক সম্প্রীতিই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি’

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৮/০৪/২০২৬ ১৩:৩৫:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের প্রতিটি নাগরিকের ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাটুরা এলাকায় শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের ‘সন্ত নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এম নাসের রহমান বলেন, ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠানগুলো সমাজে সম্প্রীতি রক্ষা এবং নৈতিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, একটি বৈষম্যহীন সমাজ গঠনে ধর্মীয় প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। তিনি সেবাশ্রমের এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এর সার্বিক উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে ভক্ত ও সুধীজনদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, এই সন্ত নিবাস প্রতিষ্ঠার ফলে এলাকায় ধর্মপ্রাণ মানুষের জন্য একটি বিশেষ সেবাকেন্দ্র গড়ে উঠবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. আবদুল মুকিত, অ্যাডভোকেট সুনীল কুমার দাশ এবং উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad