বড়লেখার সম্ভাবনাময় খনিজ তেল ও গ্যাস অনুসন্ধানের দাবি সংসদ সদস্য মিঠুর

বড়লেখার সম্ভাবনাময় খনিজ তেল ও গ্যাস অনুসন্ধানের দাবি সংসদ সদস্য মিঠুর

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৬/০৪/২০২৬ ২১:৩৭:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন আহমেদ মিঠু জাতীয় সংসদে বড়লেখা উপজেলার কাঁঠালতলী এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের সম্ভাবনার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেছেন। সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, কাঁঠালতলী অঞ্চলটি প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ এবং এখানে খনিজ তেলের বিশাল মজুদ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এমপি মিঠু সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে এই এলাকায় দ্রুত বৈজ্ঞানিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু করার জোরালো দাবি জানান। তিনি বলেন, “যদি কাঁঠালতলীতে তেল বা গ্যাসের মজুদ নিশ্চিত হওয়া যায়, তবে তা দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে।”

এই অনুসন্ধানের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বড়লেখা ও জুড়ী উপজেলার সচেতন মহল সংসদ সদস্যের এই সময়োপযোগী বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক অনুসন্ধান ও উত্তোলন সম্ভব হলে এই অঞ্চলটি দেশের জাতীয় অর্থনীতিতে এক নতুন উচ্চতা যোগ করবে।


এ রহমান

মন্তব্য করুন: