ওসমানী মেডিকেলে দালাল চক্রের হোতা সোহাগ আটক

ওসমানী মেডিকেলে দালাল চক্রের হোতা সোহাগ আটক

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/০৪/২০২৬ ১৮:৫৫:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় রোগীদের স্বজনদের জিম্মি করে প্রতারণা ও রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগে কুখ্যাত এক দালাল চক্রের মূল হোতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সিটিএসবি ও ডিবি পুলিশের একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহাগ (৩৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গড়িবিশন মহল্লার মৃত তোতা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে হাসপাতাল এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান চালালে সোহাগ ধরা পড়ে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একটি সংঘবদ্ধ দালাল চক্রের নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালের জরুরি বিভাগ ও গেটে ওঁৎ পেতে থেকে গ্রামের সহজ-সরল রোগীদের স্বল্প খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিচ্ছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, অসহায়ত্বের সুযোগ নিয়ে এই চক্রটি সাধারণ মানুষকে বিভ্রান্ত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল। ওসমানী হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে পুলিশ প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, আটককৃত সোহাগের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এই কুখ্যাত হোতা ধরা পড়ায় সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে।


এ রহমান

মন্তব্য করুন: