সিলেটে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের অনুরোধ

সিলেটে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের অনুরোধ

প্রথম ডেস্ক

১৬/০৪/২০২৬ ১৫:৩৬:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্ট এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।


পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে নয়াসড়ক পয়েন্টসংলগ্ন মাউন্ট এডোরা হাসপাতালের বিপরীতে ফুটপাতে অচেতন অবস্থায় এক পুরুষকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


প্রাথমিকভাবে জানা গেছে, মৃত ব্যক্তি প্রায় ৩–৪ বছর ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন এবং ফুটপাতে ভিক্ষাবৃত্তি করতেন। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর।


বর্তমানে মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডি বাংলাদেশ তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করেছে।


পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কোতোয়ালী মডেল থানার এসআই জসিম উদ্দিন (মোবাইল: 01770273400) এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন: