সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন রেহানা আক্তার হাসনা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন রেহানা আক্তার হাসনা

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১২/০৪/২০২৬ ১৮:৪০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে বড়লেখা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬টি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্য নির্ধারিত হওয়ায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার হাসনা।

মনোনয়ন প্রত্যাশী রেহানা আক্তার হাসনা জানান, তিনি দলের প্রতি আস্থা রেখে ও জনগণের সেবার লক্ষ্য নিয়েই ফরম জমা দিয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, “সম্মান দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি বিশ্বাস করি, যোগ্যতা ও আন্তরিকতার ভিত্তিতেই সঠিক সিদ্ধান্ত আসবে।”

এদিকে গত কয়েক দিনে আরও অনেক নারী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন বলে জানা গেছে। রেহানা আক্তার হাসনা সকল প্রতিদ্বন্দ্বী নারীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন এবং প্রত্যাশা ব্যক্ত করেছেন—যোগ্য ও ত্যাগী নেত্রীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

একইসঙ্গে দলের নীতিনির্ধারকদের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা দল ও দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়নের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করা হোক।

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এখন বাড়তি প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

এ রহমান

মন্তব্য করুন: